অস্পর্শী

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

রাজদ্বীপ দত্ত
  • ১৯৬
অনবরত ঝরছে;
ঠিক তোমার হাসির মতো,
সৌন্দর্য জড়ানো সিক্ততা ।

অদ্ভুত লুকোচুরি;
তোমার চোখের মতো,
দেখছে-
তবু তাকিয়ে নেই ।

অকৃত্রিম,
তোমার মুখে জড়ানো-
দুই আউন্স লজ্জার মতো;
যা উবে যাচ্ছে আমার চোখে-
প্রতিনিয়ত ।

আমার অশান্ত চোখ,
ওই বিশালতায়;
আমার অশান্ত চোখ,
তোমার উন্মত্ততায়;
আমার অশান্ত চোখ,
তোমার দেহের প্রতিটা বাকে-
আবদ্ধ বলয়ে;
আমার অশান্ত চোখ,
যার দৃষ্টিসীমা তুমি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আলমগীর সরকার লিটন বা সুন্দর অনুভূতির কবিতা শুভ কামনা
মিলন বনিক খুব সুন্দর...ভালো লাগলো....
ওয়াহিদ মামুন লাভলু তোমার দেহের প্রতিটা বাকে- আবদ্ধ বলয়ে; আমার অশান্ত চোখ, যার দৃষ্টিসীমা তুমি । ভালবাসার চমৎকার কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
মোঃ মহিউদ্দীন সান্‌তু ছোট ছোট কথামালায় সুন্দর ভাবের প্রকাশ, বেশ দারুন।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) আমার অশান্ত চোখ, যার দৃষ্টিসীমা তুমি । ----------------------চোখ যে মনের কথা বলে । সেটাই কবির ভাষায় ফুটে উঠেছে ।
F.I. JEWEL N/A # গভীর ভাবনা । অনেক সুন্দর কবিতা ।।

১৭ নভেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী